দুর্গা পূজা উপলক্ষ্যে আমতলি থানার নৈশ কালীন বিশেষ যানবাহন চেকিং অভিযান

oplus_0

আগরতলা : দুর্গা পূজা উপলক্ষ্যে আমতলি থানার বিশেষ যানবাহন চেকিং অভিযান। বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে বিএসএফ যৌথ ভাবে ডগ স্কোয়াড নিয়ে তল্লাসি অভিযান চালায়। আমতলি থানার ওসি জানান দুর্গা পূজা উপলক্ষ্যে দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমতলি থানার অন্তর্গত দুইটি নাকা পয়েন্টে প্রতিনিয়ত যানবাহন চেকিং করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে বিএসএফ-এর ডগ স্কোয়াড নিয়ে বিশেষ চেকিং অভিযান চালানো হয়। ৫ জনকে আটক করা হয়েছে মদমত্ত অবস্থায় যানবাহন চালানোর জন্য।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার