বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

oplus_140509184

আগরতলা : বিজয়া দশমীতে রাজ্যের বিভিন্ন স্থানে মাছের স্টল খুলবে মৎস্য দপ্তর। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মৎস্য দপ্তরের সচিব এস প্রভু। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ২১ অক্টোবর মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরা রাজ্যে ১০ হাজার ১১৭ কিলোগ্রাম মাছ বিক্রয় করা হবে। রুই, কাতল, কার্ফু, সিলভার কাপ ইত্যাদি মাছ বিক্রয় করা হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খোলা হবে। কাঞ্চনপুর, পানিসাগর, ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সোনামুড়া, উদয়পুর, অমরপুর, শান্তিরবাজার, সাব্রুম এবং কলেজটিলা এপেক্স অফিসে মাছ বিক্রয় করা হবে। যাতে উৎসবের মরশুমে সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্য মাছ ক্রয় করতে পারে।

Related posts

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার

দুর্গা পূজা উপলক্ষ্যে আমতলি থানার নৈশ কালীন বিশেষ যানবাহন চেকিং অভিযান