প্রথম বারের মতো মায়ের গমন অনুষ্ঠানে কম করে ১০ জন বিদেশি প্রতিনিধি উপস্থিত থাকবেনঃকিরণ গিত্তে

oplus_144703488

আগরতলা : ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে মায়ের গমন অনুষ্ঠান। মায়ের গমন অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতির কাজ প্রায় শেষ। অন্তিম পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মায়ের গমন অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পর্যালোচনা বৈঠক করেন তারা। বৈঠকে মায়ের গমন অনুষ্ঠানের সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান এইবার মায়ের গমন অনুষ্ঠানে বিদেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। পাশাপাশি ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাই মায়ের গমন অনুষ্ঠানের সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে। প্রতি বছর মায়ের গমন অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। মায়ের গমন অনুষ্ঠানকে ধীরে ধীরে জাতীয় স্তরে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কম করে ১০ জন বিদেশি প্রতিনিধি মায়ের গমন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। মায়ের গমন অনুষ্ঠানের মূল মঞ্চ করা হয়েছে মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনে। তুলসীবতি বালিকা বিদ্যালয় থেকে দশমী ঘাট পর্যন্ত মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জায়গায় জায়গায় ব্যারিকেড ও ওয়াচ টাওয়ার বসানো হবে। যাতে করে শৃঙ্খলার সাথে সুন্দর ভাবে মায়ের গমন অনুষ্ঠান সম্পন্ন করা যায়।

Related posts

বিজয়া দশমীকে সামনে রেখে রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ

ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে রীতি মেনে সম্পন্ন হল নবমী পূজা

অষ্টমী পূজা উপলক্ষ্যে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল কুমারী মায়ের পূজা