বিজয়া দশমী উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

oplus_0

আগরতলা : বিজয়া দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে চলে মহিলাদের সিঁদুর খেলা। মহিলারা একে অপরকে সিঁদুর লাগিয়ে আনন্দে মেতে উঠেন সকলের মঙ্গল কামনায়। চার দিনের আবাহন ও পুজো শেষে বাড়ির মেয়ে ফিরে যান স্বামী গৃহে। মেয়ের বিদায় দুঃখের। মিষ্টি-পান-সুপারি-সিঁদুর সহযোগে দেবীকে বরণ করে বিদায় জানানো হয়। ঘট তিরকাঠি নাড়িয়ে দেন ঠাকুরমশাই। প্রথা মতো দর্পণেই দেবীর বিসর্জন হয়ে যায়। বিসর্জনের পরে চলে বিজয়ার পালা। অর্থাৎ, মিষ্টি মুখ, কোলাকুলি, গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেওয়া, তাঁদের স্নেহের পরশ পাওয়া। আর দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। ঐতিহ্য মেনে চলে আসছে মহিলাদের এই সিঁদুর খেলা। বুধবার দশমীর দিনে রাজধানীর দুর্গা বাড়িতেও এই ছবি ধরা পড়ে।

Related posts

আই.পি.এফ.টি-র প্রতি মোহভঙ্গ, ৫ নেতৃত্ব যোগদান করলো কংগ্রেস দলে

ঘরে ঘরে উৎসবের মেজাজে পালিত হলো ভাইফোঁটা

৫ টি পুর ও নগর সংস্থায় বিনা লড়াইয়ে বিজেপিকে জয়ী ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তীর