মহিলা কলেজ সংলগ্ন পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা : পুর নিগমের ২২ নং ওয়ার্ডের অন্তর্গত মহিলা কলেজ সংলগ্ন পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এইদিন ভিত্তি প্রস্তর স্থাপন করে মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর হিমানী দেববর্মা সহ অন্যারা। সামনে পুর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুর নিগমের যে সকল কাজ এখনো বাকি রয়েছে, সেইগুলি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন এলাকাবাসিদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মহিলা কলেজ সংলগ্ন পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করা। সেই মোতাবেক পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পুকুরটি সংস্কারের পর ব্যবহার যোগ্য করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমান আগরতলা পুর নিগম আগরতলা শহরকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে।

Related posts

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

পূর্ব আগরতলা থানার পুলিশের জালে আটক চার নাবালক চোর

রাজ্যে একটা নার্সিং হাব করার চেষ্টা করা হচ্ছেঃমুখ্যমন্ত্রী