পূর্ব আগরতলা থানার পুলিশের জালে আটক চার নাবালক চোর

আগরতলা : চুরি যাওয়া টমটম, স্কুটি ও বাইক সহ পূর্ব থানার পুলিশের জালে আটক চার নাবালক চোর। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান সোমবার সন্ধ্যায় ওনাদের নিকট খবর আসে আস্তাবল এলাকা থেকে একটি মূল্যবান বাইক চুরি হয়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া বাইকটি দুর্জয়নগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যথারীতি বাইকটির পিছু ধাওয়া করে নতুন নগর এলাকায় বাইকটি আটক করা হয়। একই সাথে দুই নাবালককে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও একটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করা হয়। এই ক্ষেত্রে এয়ারপোর্ট থানারও সহযোগিতা নেওয়া হয়েছে। পরবর্তী সময় আরও দুইজন নাবালককে আটক করা হয়। এই চুরির ঘটনায় চার জন নাবালককে আটক করা হয়েছে। এছাড়াও চুরি যাওয়া একটি টমটম উদ্ধার করা হয়েছে। ধৃত চার নাবালককে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ।

Related posts

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

রাজ্যে একটা নার্সিং হাব করার চেষ্টা করা হচ্ছেঃমুখ্যমন্ত্রী

জে.আর.বি.টি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন টেকনিক্যাল পদের চাকুরি প্রত্যাশীদের