শ্রম ভবনে ডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়ন ও সি.আই.টি.ইউ

oplus_148897792

আগরতলা : শ্রম ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়ন ও সিআইটিইউ-র। রাজ্যের চা বাগান গুলির বেসরকারিকরন করার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এইদিনের আন্দোলন কর্মসূচি পালন করা হয়। এইদিন শ্রম কমিশনারের নিকট ডেপুটেশনও প্রদান করা হয়। ত্রিপুরার চা উন্নয়ন নিগম ও সমবায়ের অধিন যে সকল চা বাগান গুলি রয়েছে, সেই গুলির শ্রমিকরা বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে। তার উপর বর্তমানে সরকার বেশকিছু বাগান বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনের দাবি চা বাগান বেসরকারিকরণ করা যাবে না। বর্তমানে বাগান গুলি যে ভাবে চলছে সেই ভাবে সমবায়ের অধিন বাগান গুলি আগামিদিনেও যেন চলে। তাই এইদিন শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক।

Related posts

প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো

পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর