৫২ তম জাতীয় জুনিয়ার কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছে রাজ্য দল

oplus_148897792

আগরতলা : ৫২ তম জাতীয় জুনিয়ার কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিহারে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্য দল। বুধবার রাজধানীর NSRCC-র হলে ত্রিপুরার জুনিয়র কাবাডি দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয় এসোসিয়েশনের পক্ষ থেকে। ১ নভেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ত্রিপুরা কাবাডি এসোসিয়েশনের এক সদস্য জানান বিহারে অনুষ্ঠিত হবে ৫২ তম জাতীয় জুনিয়ার কাবাডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বুধবার সন্ধ্যায় রাজ্য থেকে ১৪ জন খেলোয়াড় ও দুই জন অফিসিয়াল ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে রওয়ানা হবে। ৫২ তম জাতীয় জুনিয়ার কাবাডি প্রতিযোগিতায় রাজ্য দলের ফলাফল নিয়ে তিনি আশা ব্যক্ত করেন।

Related posts

প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো

পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর