আগরতলায় চা নিলাম কেন্দ্র ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেঃমুখ্যমন্ত্রী

oplus_0

আগরতলা : ত্রিপুরা রাজ্যের জন্য আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক। এতদিন যা কোলকাতা কিংবা গুয়াহাটি থেকে করতে হত, এবার সেটা রাজধানী আগরতলা থেকেই করা সম্ভব হবে। এমনিতেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় উৎপাদিত চায়ের গুণগতভাবে যথেষ্ট কদর রয়েছে। কিন্তু বাম জমানায় চা শিল্প একেবারে পর্যুদস্ত হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের চা শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়। যার ফলশ্রুতি বৃহস্পতিবার আগরতলার গুর্খাবস্তিস্থিত পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে টি অকশন সেন্টার অর্থাৎ চা নিলাম কেন্দ্রের শুভ সূচনা। এবং অতি অবশ্যই এই নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধন হল মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামীতে আগরতলা চা নিলাম কেন্দ্রের প্রতি চা ক্রেতাদের উৎসাহ আরো বাড়বে। এতে রাজ্যের চায়ের বাগানও সম্প্রসারিত হবে। গত সেপ্টেম্বর মাসে টি বোর্ড অফ ইন্ডিয়ার অধীনে একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হয়। এর মাধ্যমে ক্রেতা বিক্রেতারা বিভিন্নভাবে সহায়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী তাঁর আলোচনায় আরও বলেন, আগরতলা চা নিলাম কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে চায়ের সঠিক মূল্য, লাভ যথাযথভাবে নিরূপণ হবে। এতে ক্রেতারাও উৎসাহিত হবেন। এর পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা হ্রাস পাবে। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ আগরতলা চা নিলাম কেন্দ্রের শুভ সূচনা হয়েছে। যা আমাদের সকলের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে আমাদের স্বপ্ন দেখা উচিত এবং সদিচ্ছা থাকলে সেটা বাস্তবায়ন হয়। ত্রিপুরার ক্ষেত্রেও সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, টি বোর্ড অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর অরুণিতা ফুকন যাদব, শিল্প ও বাণিজ্য দপ্তরের ডিরেক্টর ড. দীপক কুমার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের রাজেশ কুমার দাস সহ অন্যান্য পদাধিকারীগণ।

Related posts

তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আগরতলার আখাউরাস্থিত প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রকল্পের ‘এ’ ও ‘এফ’ ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির দাবি, সচিবের কাছে স্মারকলিপি