জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ইন্ডিয়া ব্লকের সুবিশাল মিছিল

oplus_0

আগরতলা : মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য, সংবিধান বাঁচানোর জন্য এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে ইন্ডিয়া ব্লকের সুবিশাল মিছিল। এইদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী থেকে শুরু হয় এই সুবিশাল মিছিল। এইদিনের মিছিলে পা মেলান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য, দেশকে বাঁচানোর জন্য এইদিনের মিছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানেস কুমারকে সামনে রেখে ভোটকে প্রহসনে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার জন্য চক্রান্ত করে চলেছে। তার প্রতিবাদে এইদিনের আন্দোলন। ইতিমধ্যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের নাম পুনঃরায় ভোটার তালিকায় তুলতে হবে। এবং এসআইআর অবিলম্বে বন্ধ করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সকলে জানেন দেশ ব্যাপী ভোট চুরি হচ্ছে। গণতন্ত্র বাঁচাতে ভোট চুরি রুখতে দেশ জুড়ে আন্দোলন চলছে। তারই অঙ্গ হিসাবে রাজ্যেও বিরোধী দল গুলি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে নেমেছে। গণতন্ত্র ধংশকারীদের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে। জ্ঞানের কুমারকে জেলে যেতে হবে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন ভোট চুরির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার লক্ষ্যে এইদিন রাস্তায় নেমেছে ইন্ডিয়া ব্লক। ক্ষমতাসীন বিজেপির ভোট চুরির বিষয় মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। মানুষের আর আস্তা নেই তাদের উপর। জ্ঞানেস কুমারের মতো একজন চোরকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে ভোটকে প্রহসনে পরিণত করা হচ্ছে। তিন জন নির্বাচন কমিশনারের মধ্যে দুই জন কমিশনারের একই বক্তব্য। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বর্তমানে জাতীয় পতাকা আক্রান্ত। যারা ব্রিটিশদের দালাল ছিল তারা গত ১৩ বছর ধরে জাতীয় পতাকাকে কালিমালিপ্ত করে যাচ্ছে। তাদের লক্ষ্য জাতীয় পতাকা পরিবর্তন করে দেশকে কর্পোরেটদের কাছে বিক্রয় করে দেওয়া। তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে এইদিন সকালে দেশকে বাঁচাতে রাস্তায় নেমেছে। এইদিনের মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে স্লোগান উঠে গণতন্ত্র বাঁচাতে জ্ঞানেস কুমার পদত্যাগ কর। এইদিনের মিছিলে দল মত নির্বিশেষে সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

Related posts

Balanced development of urban, rural areas is government’s priority: CM

রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন ২৭ নভেম্বর, ভোট গণনা ২ ডিসেম্বর

শহর ও গ্রামের মধ্যে সমভাবে উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী