প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

oplus_148897792

আগরতলা : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল প্রদেশ কংগ্রেসের সেবা দল। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এইদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। এইদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী দাস চক্রবর্তী জানান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এইদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইন্দিরা গান্ধী দেশের জন্য আত্মবলিদান করেছেন। তা সকলের জানা।

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM