প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করল প্রদেশ কংগ্রেস

আগরতলা : ৩১ অক্টোবর শনিবার ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২ তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করল প্রদেশ কংগ্রেস। এইদিন কংগ্রেস ভবনের সামনে প্রথমে প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরবর্তীতে কংগ্রেসের নেতা কর্মীরা গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এইদিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২ তম প্রয়াণ দিবস শনিবার। সমগ্র দেশের সাথে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হয়েছে। দেশ বর্তমান অভ্যন্তরিন সঙ্কটের মুখে। দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রয়াত ইন্দিরা গান্ধী বাংলাদেশকে তার স্বাধীনতা সংগ্রামে সকল ধরনের সহযোগিতা করেছিলেন।

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM