‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে আগরতলায় জনসমাগম, শহরজুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল

oplus_136314880

আগরতলা : ‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার আগরতলায় কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

এদিন প্রথমে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়-সহ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতৃত্ব।

সভা শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। গোটা কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM