আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

oplus_0

আগরতলা : এনডিএ জোটের পর এইবার ইন্ডিয়া ব্লক আগরতলা পুর নিগমের নির্বাচনে লড়াই করতে যাচ্ছে। এনডিএ জোটের মোকাবেলা করতে কংগ্রেস ও বামেরা ইন্ডিয়া ব্লক হয়ে পুর নিগমের নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক সোমবার আগরতলা পুর নিগমের ২৬ টি আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেয় বামেরা। বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা এইদিন দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে বাম প্রার্থীরা দলের নেতৃত্বদের সাথে নিয়ে নিজ নিজ রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান পুর নিগমের ২৬ টি আসনে এইদিন বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। কিছু আসনে কংগ্রেস লড়াই করবে। কংগ্রেস নেতৃত্বরা দিল্লি থেকে রাজ্যে ফিরছে। তারা রাজ্যে ফিরে আসলে দুই এক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তবে বাকি আসন গুলির মধ্যে বেশিরভাগ আসনে লড়াই করবে কংগ্রেস প্রার্থীরা। এন.ডি.এ জোটের মোকাবেলা করতে ইন্ডিয়া ব্লক নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।

Related posts

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা

ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে তাক লাগিয়ে দিল রাজ্যের মেয়ে মধুছন্দা দে