আলোর উৎসবকে সামনে রেখে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে

oplus_10485760

আগরতলা : বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দীপাবলি উৎসব। হাতে আর বেশিদিন নেই তারপরই আলোর উৎসব দীপাবলি। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বহু ক্লাব ও সামাজিক সংস্থা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। ইতিমধ্যে পুজো উদ্যোক্তারা তাদের পুজা মণ্ডপ তৈরির কাজ শেষ করে নিয়েছে। অপরদিকে চরম ব্যস্ততা পরিলক্ষিত হয় মূর্তি পাড়ায়। সঠিক সময়ে পুজা উদ্যোক্তাদের হাতে মূর্তি তুলে দিতে দিবারাত্রি এক করে কাজ করে যাচ্ছেন মৃৎ শিল্পীরা। মূর্তি পাড়ায় দেখা যায় মূর্তিতে রং করার কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরা। এক মৃৎ শিল্পী জানান শ্যামা মায়ের মূর্তির চাহিদা বিগত বছরের ন্যায় রয়েছে। ছোট মূর্তির চাহিদা বেশি। বড় মূর্তির চাহিদা তেমন বেশি নেই।

Related posts

আগন্তুক ক্লাব সংলগ্ন পিয়ারী মাস্টার বাগান একটি বাড়িতে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনা

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা