ভগৎ সিং যুব আবাসে জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হল এক কর্মশালা

আগরতলা, ৭ নভেম্বর: বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে ভগত সিং যুব আবাসে জনজাতি গৌরব দিবস কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, প্রদেশ বিজেপির সংগঠন মহা মন্ত্রী রবীন্দ্র রাজু, অধ্যক্ষ রামপদ জমাতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন ভগবান বীরসা মুন্ডার জন্মদিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগবান বিরসা মুন্ডা দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী অমৃত মহোৎসবের মাধ্যমে যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের খুঁজে বের করেছেন। বিজেপি সরকার প্রতিষ্ঠা না হলে বিরসা মুন্ডার সম্পর্কে কেউই জানতো না। জনজাতি গৌরব দিবস পালনের মাধ্যমে জনজাতিদের প্রতি সম্মান জানানো হয়। তাই জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে শনিবার এক দিবসিয় কর্মশালার আয়োজন করা হয়েছে।

Related posts

বিগত বছরের ন্যায় এই বছরও কদমতলী যুব সংস্থা শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে

সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে পালন করা হলো ১১০ তম মহান নভেম্বর বিপ্লব দিবস

এক বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক মিলনমেলা