সদর মহকুমা শাসকের কার্যালয়ে আগরতলা পুর নিগমের নির্বাচনে জমা পড়া মনোনয়ন পত্র গুলি স্কুটিনি করা হয়

আগরতলা, ৭ নভেম্বর: শুক্রবার পুর ও নগর নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী শনিবার অনুষ্ঠিত হয় মনোনয়ন পত্র স্ক্রুটিনি। আগরতলা পুর নিগমের নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র গুলি স্কুটিনি করা হয় সদর মহকুমা শাসক অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। মনোনয়ন পত্র স্কুটিনির সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিকলাল দাস জানান রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এইদিন আগরতলা পুর নিগমের নির্বাচনে জমা পড়া মনোনয়ন পত্র গুলি স্কুটিনি করা হচ্ছে। ১০ নভেম্বর বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।

Related posts

২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ১,১০৯ টিঃরাজ্যের নির্বাচন কমিশনার

বিগত বছরের ন্যায় এই বছরও কদমতলী যুব সংস্থা শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে

সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে পালন করা হলো ১১০ তম মহান নভেম্বর বিপ্লব দিবস