চলন্ত বাইকের সেলফি কেড়ে নিল যুবতীর দুইটি দাত

Agartala : উদয়পুর এলাকার বাসিন্দা মহোত্তম দেবনাথ ও তমান্না বনিক জোলাইবাড়ি শহীদ ধনঞ্জয় পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন TR-01-BB-7567 নাম্বারের বাইকের করে। অতি আনন্দে তারা ট্রাফিক রুল অমান্য করে বাইকে বসে মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। জোলাইবাড়ির পিলাক সড়কের কিছুটা আগে তারা চলন্ত বাইকে বসে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায় জোলাইবাড়ির সাগরঢেপা এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র দাস বাইসাইকেল চালিয়ে জোলাইবাড়ি বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাইল চালক মহোত্তম দেবনাথ নিজের ঘনিষ্ঠ লোকের সাথে চলন্ত বাইকে বসে সেলফি তুলতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সুভাষ চন্দ্র দত্তর বাইসাইকেলের পিছনে ধাক্কা মেরে তারাও বাইক নিয়ে রাস্তায় পড়ে যান। বাইসাইকেল চালক সুভাষ দত্ত জানান তিনি ধীরে গিতিতে বাইসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু একটা বাইক পিছন থেকে এসে সজোরে ওনাকে ধাক্কা মারে। তিনি ভেবেছিলেন হয়তো বাচবেন না। বাইকটি রাস্তায় পড়ে যাওয়ার ফলে বাইক চালক ও বাইক আরোহীও কম বেশি আহত হন। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে আহত বাইসাইকেল চালক ও বাইক আরোহীকে উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক জানান আহত যুবতীর দুইটি দাত ঝড়ে পড়ে গিয়েছে। আরও একটি দাত পড়ে যেতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার পর ঐ যুবতীকে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। অপরদিকে আহত বাইসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অসাবধানতা বসত বাইক চালানো কিংবা বাইক চালাতে গিয়ে মোবাইলে ছবি তোলা বা কথা বলার ফলে কি অঘটন হতে পারে তা এইদিনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।

Related posts

বিএসএফ-এর উপর আক্রমণের জেরে রহিমপুর বাজারে অভিযান কেন্দ্র ও রাজ্যের যৌথ বাহিনীর

সোনামুড়া নগর পঞ্চায়েতের নির্বাচনে আশা কর্মী প্রার্থী নিয়ে আপত্তি বিরোধীদের

বিরল রোগে আক্রান্ত ২ বছরের সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় মা-বাবার