নিজের জয় নিয়ে আশাবাদী আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য

আগরতলা, ৮ নভেম্বর : বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য। রবিবার সকালে তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। এবং গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। তুষার কান্তি ভট্টাচার্য জানান বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। বিগত দিনে পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ পুনঃরায় বিজেপিকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Related posts

২৭ থেকে ২৯ নভেম্বর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় নর্থইস্ট প্যারা স্পোর্টস মিট

ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বাম প্রার্থী সমর চক্রবর্তী

রাজধানীর অভয়নগর বাজারে উদ্বোধন করা হলো বিজেপির নির্বাচনী কার্যালয়