ইন্দ্রনগর জয় মা কালি সন্তান সংঘের কালি মন্দিরে মায়ের পূজা দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা, ৮ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এই বছরও রাজধানীর ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘর কালি মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষ্যে তিন দিন ব্যাপী বিশেষ পূজার আয়োজন করা হয়। ৭ নভেম্বর অনুষ্ঠিত হয় মায়ের অধিবাস। রবিবার সকালে কুমারী মায়েরা লক্ষ্মী নারায়ণ বাড়ির দিঘি থেকে ঘট ভর্তি করে জল নিয়ে আসে। দুপুরে সেই জল দিয়ে মাকে স্নান করানো হয়। তারপর শুরু হয় পূজার্চনা। এইদিন সস্ত্রীক জয় মা কালি সন্তান সংঘের কালি মন্দিরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে গিয়ে রীতি নীতি মেনে মায়ের পূজা দেন। তারপর মায়ের কাছে ভক্তিভরে প্রার্থনা করেন। মায়ের পূজা দেওয়ার পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান সস্ত্রীক মায়ের পূজা দিয়ে ত্রিপুরা বাসীর মঙ্গল কামনা করেছেন। সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। দীপাবলি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন আরও জানান ৫০০ বছরের পুরানো উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরেও যাবেন এইদিন। সেখানেও মায়ের পূজা দিয়ে রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করবেন। ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘের কালি মন্দিরে এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট সমাজ সেবক বিশ্বজিৎ রায়, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য জয় মা কালি সন্তান সংঘর কালি মন্দিরে সোমবার অনুষ্ঠিত হবে কুমারী মায়ের পূজা।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে দীপাবলির আনন্দে মাতোয়ারা আরক্ষা কর্মী সহ সস্ত্রীক মুখ্যমন্ত্রী

দীপাবলি উৎসব উপলক্ষ্যে বাজি বাজারে বাজির চাহিদা ভালোই

আখাঊড়া চেক পোস্টে বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রতিমা ভৌমিক