আখাঊড়া চেক পোস্টে বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রতিমা ভৌমিক

আগরতলা, ৮ নভেম্বর : সিমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার দীপাবলি উৎসব উপলক্ষ্যে আগরতলার আখাউরা চেক পোস্টে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সেখানে গিয়ে তিনি এইদিন বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নেন। বিএসএফ জওয়ানদের সাথে তিনি আখাউরা চেক পোস্টে প্রদিপ প্রজ্জলন করেন। তারপর বিএসএফ জওয়ানদের সাথে বাজি পুড়ান। তারপর সিমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেন মিষ্টির প্যাকেট। এক সাক্ষাৎকারে প্রতিমা ভৌমিক জানান আলোর উৎসব দীপাবলি উৎসব। প্রতি বছরের ন্যায় এই বছরও তিনি সিমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দন ভাগ করে নিয়েছেন। বিএসএফ জওয়ানরা নিজ বাড়ি থেকে অনেক দূরে এসে সিমান্ত সুরক্ষার কাজ করে যাচ্ছেন। তাদের যেন মনে না হয় তারা বাড়ি থেকে দূরে। তাই তাদের সাথে দীপাবলির আনন্দ উপভোগ করেছেন এক সাথে।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে দীপাবলির আনন্দে মাতোয়ারা আরক্ষা কর্মী সহ সস্ত্রীক মুখ্যমন্ত্রী

দীপাবলি উৎসব উপলক্ষ্যে বাজি বাজারে বাজির চাহিদা ভালোই

কমিউনিস্টরা ভারতবর্ষের অনেক ক্ষতি করেছেঃসাংসদ বিপ্লব কুমার দেব