দীপাবলি উৎসবের রাতে বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রশান্ত ভৌমিক নামে এক যুবকের

সিপাহীজলা : বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন এলাকায় গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রশান্ত ভৌমিক নামে এক যুবকের। পেশায় বাইক মেকানিক্স প্রশান্ত তার বন্ধু হৃদয় দাসের সাথে রবিবার রাতে দীপাবলি উৎসব উপলক্ষ্যে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। হৃদয় দাস বাইক চালাচ্ছিল। বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইক রাস্তা থেকে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে মৃত্যু হয় ১৯ বছর বয়সী প্রশান্ত ভৌমিকের। মৃত যুবকের বাবা জানান উদয়পুরে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় ওনার ছেলের মৃত্যু হয়েছে। মৃত প্রশান্ত ভৌমিকের বাড়ি বিশালগড়ের পুরাথল রাজনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিরুত্তম ভৌমিক নামে এক যুবকের

বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী

রাজধানীর কুঞ্জবন খেজুর বাগান চৌধুরী পাড়ায় ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ বোনের বিরুদ্ধে