বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী

সিপাহীজলা ,৯ নভেম্বর: বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিমানী চৌধুরী দেবনাথ। সোমবার সকালে তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। সাথে ছিলেন বিজেপি দলের জেলা নেতৃত্ব অমল দেবনাথ, প্রভারী রুহেল আলম, গিরিধারী দেবনাথ সহ অন্যান্যরা। ৮ নং ওয়ার্ডে সর্বমোট ভোটার রয়েছে ৭১৯ জন। ৬ শতাধিক ভোট পেয়ে হিমানি চৌধুরী দেবনাথ নির্বাচনে জয়লাভ করবে বলে জানান দলের নেতৃত্বরা।

Related posts

দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিরুত্তম ভৌমিক নামে এক যুবকের

রাজধানীর কুঞ্জবন খেজুর বাগান চৌধুরী পাড়ায় ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ বোনের বিরুদ্ধে

দীপাবলি উৎসবের রাতে বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রশান্ত ভৌমিক নামে এক যুবকের