কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন সাইকা বাড়ি এলাকায় স্কুটি দুর্ঘটনায় হতাহত দুই যুবক

কমলপুর ,১০ই নভেম্বর :কমলপুর থানার দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন সাইকা বাড়ি এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। আহত আরও এক যুবক। মৃত যুবকের নাম আকাশ বাড়াই। বয়স ২৫ বছর। বাড়ি কুমারঘাট মহকুমার ফটিকরায় থানার জগন্নাথপুর গ্রামে। জানা যায় মঙ্গলবার সকালে ফটিকরায় জগন্নাথপুর বাড়ি থেকে আকাশ বাড়াই ও তার এক আত্মীয় রতন কল TR-O2K-7709 নাম্বারের স্কুটি নিয়ে কমলপুরের নোয়াগাঁও বোনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ভাই ফোঁটা নেওয়ার জন্য। কিন্তু আর বোনের বাড়িতে যাওয়া হল না আকাশ বাড়াই-র। সকাল ৭ টা নাগাদ কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন সাইকা বাড়ি এলাকায় দ্রুত গতিতে রাস্তার বাঁক নিতে গিয়ে রাস্তার পাশে ছোট পাকা ব্রীজে ধাক্কা মারে তাদের স্কুটি। এতে রাস্তায় ছিটকে পড়ে দুইজনই আহত হয়। স্থানীয়রা কমলপুর দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। গুরুতর ভাবে আহত আকাশ বাড়াই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীন সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই দুর্ঘটনার বিষয়ে জানায় আকাশ বাড়াই-র সাথে থাকা অপর যুবক রতন কল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রতন দেবনাথ

এক যুবকের রহস্য জনক মৃত্যু কুমারঘাটের স্যানিটি ওয়েল ফেয়ার সোসাইটি নামক নেশা মুক্তি কেন্দ্রে

মঙ্গলবার সাব্রুমের লুধুয়া নতুন পাড়ায় রহস্য জনক ভাবে অগ্নিদগ্ধ এক বধূ