এ.এম.সি নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের নিকট ডেপুটেসন প্রদান করল সিপিআইএম সদর মহকুমা কমিটি

আগরতলা, ১২ নভেম্বর: এ.এম.সি নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের নিকট ডেপুটেসন প্রদান করল সি.পি.আই.এম। বুধবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলা পুর নিগমের নির্বাচনের রিটার্নিং অফিসারের অফিসারের নিকট ডেপুটেসন প্রদান করা হয়। মূলত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার দাবিতে এই ডেপুটেসন প্রদান করা হয়। সিপিআইএম সদর মহকুমা কমিটির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি জানান ২৭ নভেম্বর আগরতলা পুর নিগম সহ ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন হওয়ার কথা। শান্তিপূর্ণ পরিবেশ না থাকার কারণে বেশ কয়েকটি নগর সংস্থায় শাসক দল বিনা লড়াইয়ে জয়ী হয়ে গেছে। আগরতলা পুর নিগমের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার দাবিতে এইদিন পুর নিগমের নির্বাচনের তিন জন রিটার্নিং অফিসারের নিকট ডেপুটেসন প্রদান করা হয়েছে।

Related posts

১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে খুমুলুঙেঃবিপিন দেববর্মা

এ.এম.সি-র নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক

মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করল প্রদেশ কংগ্রেস