বিলোনিয়া পুর পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ও রোড শো মুখ্যমন্ত্রীর

 বিলোনিয়া ,১৪ নভেম্বর: আসন্ন বিলোনিয়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি মনোনীত ১৭ জন প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রথমে বিলোনিয়া বনকর কৃষ্ণমূর্তি পাদদেশের সামনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সিপিআইএমের বিগত দিনের রাজত্বে খুন সন্ত্রাসের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় মানুষের কল্যাণে কাজ করছে রাজ্যের বর্তমান সরকারও। সভা শেষে শুরু হয় প্রার্থীদের নিয়ে প্রচার মিছিল। নির্বাচনী প্রচারের গাড়ি থেকে সবার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার। এদিন এই নির্বাচনী প্রচার কার্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়া প্রার্থী ও কার্যকর্তাদের পাশাপাশি প্রচার মিছিলে পায়ে পা মেলান মন্ডল ও জেলা স্তরের নেতৃত্ব।

Related posts

নিগম ভোটে কংগ্রেস প্রার্থীকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বাধা দানের অভিযোগ

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ গ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপির জয় নিয়ে দৃঢ় প্রত্যয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার