জয়পুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি প্রার্থী নিতু দে গুহর সমর্থনে ভোট প্রচার বিদায়ী মেয়রের

আগরতলা, ১৪ নভেম্বর: আগরতলা পুর নিগমের ৩৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার বিদায়ী মেয়রের। শনিবার জয়পুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি প্রার্থী নিতু দে গুহর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিদায়ী মেয়র দীপক মজুমদার। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন দীপক মজুমদার। পুর নিগমের গত পাঁচ বছরের উন্নয়নের নিরিখে এইবারও ৫১ টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে দাবি করেন মেয়র দীপক মজুমদার।

Related posts

নিগম ভোটে কংগ্রেস প্রার্থীকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বাধা দানের অভিযোগ

বিলোনিয়া পুর পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ও রোড শো মুখ্যমন্ত্রীর

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ গ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব