বিরোধীদের কাছে বর্তমানে কোন ইস্যু নেইঃসাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, à§§à§­ নভেম্বর: — আগরতলা পুর নিগমের à§©à§§ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অঞ্জনা দাসের সমর্থনে মঙ্গলবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন সাংসদ রাজীব ভট্টাচার্য। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি প্রার্থীর হয়ে এইদিন গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বিরোধীদের কাছে বর্তমানে কোন ইস্যু নেই। সোমবার কংগ্রেস নেতারা জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে ধর্না দিয়েছে। তাদের দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুর ও নগর নির্বাচন করতে হবে। অথচ তাদের প্রার্থীদেরও দেখা যাচ্ছে না। বিরোধীদের অস্তিত্ব নেই। তারা লক্ষ্যভ্রষ্ট। মানুষ তাদের পছন্দ করে না। বাম আমলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। অথচ সেই বামেদের সাথে আতাত করে কংগ্রেস।

Related posts

সিপিআইএম ও কংগ্রেসের মতো পরীক্ষার সময় পরীক্ষা দেয় না বিজেপিঃমুখ্যমন্ত্রী

সাংবাদিকদের বুঝতে হবে যে তারা কোথায় এসে দাঁড়িয়েছেঃকলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর

শান্তিপূর্ণ নির্বাচন হলে পুর নিগমের ৩২ নং ওয়ার্ডে নিজের জয় নিশ্চিত বলে জানান কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম দত্ত