ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের

আগরতলা, à§§à§® নভেম্বর: —রাজ্যের উচ্চশিক্ষিত এম.টেক ও পিএইচ.ডি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারীদের নিয়মিত সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে সরব হল অল ত্রিপুরা এম.টেক / পিএইচ.ডি (ইঞ্জিনিয়ারিং) ফোরাম। বুধবার ফোরামের পক্ষ থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।ফোরামের দাবি, বর্তমানে ত্রিপুরায় প্রায় ৭০০ জনএম.টেক ও পিএইচ.ডি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী উপযুক্ত কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্যে তাঁদের কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। ফলে উচ্চশিক্ষিত হয়েও বহু যুবক-যুবতী বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন। অনেকেই বাধ্য হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন।
স্মারকলিপিতে বলা হয়, ত্রিপুরা সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পূর্বতন ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি)-তে দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হয়নি। পাশাপাশি রাজ্যের ছয়টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বহু লেকচারার পদ শূন্য রয়েছে। অশিক্ষক ও কারিগরি পদও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।
ফোরামের সদস্যরা জানান, শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় একদিকে যেমন শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বেকারত্ব বাড়ছে। তাই অতিসত্বর এই শূন্যপদগুলিতে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে।
এছাড়াও স্মারকলিপিতে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও স্থায়ী নীতি প্রণয়নের দাবি জানানো হয়, যাতে প্রতি বছর নিয়মিতভাবে শূন্যপদ পূরণ করা হয় এবং রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা রাজ্যেই কাজের সুযোগ পান।
উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা ফোরামের প্রতিনিধিদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related posts

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ

কদমতলা-ধর্মনগর সড়কের কালী বাড়ি সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল কাত্যায়নী দুর্গা দেবীর প্রথম দিবসের পূজা