ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

আগরতলা, ১৯ নভেম্বর:– ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ত্রিপুরায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় এর কোনও সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পরোক্ষ প্রভাবে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।
বৃহস্পতিবার আগরতলায় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আদিত্য জানান, আইএমডি-র তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২০ নভেম্বর দক্ষিণ ওড়িশা উপকূল ও উত্তর অন্ধ্র উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূলের কাছে চলে আসায় ত্রিপুরায় মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যাচ্ছে।
তিনি জানান, আইএমডি আগরতলা থেকে ডে-১, ডে-২ ও ডে-৩-এর জন্য সতর্কতা জারি করা হয়েছে। তিন দিনই রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ডে-১-এ সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডে-১ ও ডে-২-এ রাজ্যের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া আরও চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও দক্ষিণ জেলা।বিজ্ঞানী আরও জানান, ঘূর্ণিঝড়টি ত্রিপুরা থেকে অনেক দূরে রয়েছে এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। তাই ত্রিপুরায় এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টি আজ, কাল ও পরশু অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত থাকবে।
ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে এবং শুধুমাত্র আইএমডি-র সরকারি তথ্য ও সতর্কতা অনুসরণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Related posts

নির্বাচন কমিশনের উদ্যোগে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি

২৯ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের মতো মনোনীত প্রার্থী রুমা দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে বের হন মন্ত্রী সুশান্ত চৌধুরী