পুর নিগমের নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় শুক্রবার

আগরতলা ২০ নভেম্বর:– আগরতলা পুর নিগমের নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত ভোট কর্মীদের নিয়ে মকফল অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর শিশু বিহার স্কুলে এই মকফল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস। তিনি জানান রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগরতলা পুর নিগমের নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের এইদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে। এইদিন মোট ৫০৫ টি টিমের ২ হাজার ৫২৫ জন ভোট কর্মীকে এইদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ভোট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Related posts

বৃহস্পতি কলা কেন্দ্রের উদ্যোগে ২২ নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে সঙ্গীত উদয় সমারোহ

জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য সাব জুনিয়ার কাবাডি বালক ও বালিকা দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার

রাজধানীর এমবি টিলা বাজারে কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর বিজেপি কর্মীর