আয়কর বিভাগ আগরতলার উদ্যোগে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক কার্যক্রম

আগরতলা, ২০ নভেম্বর:- আয়কর বিভাগ, আগরতলার উদ্যোগে শুক্রবার ‘ক্ষুদ্র করদাতাদের বৈদেশিক সম্পদ – প্রকাশ প্রকল্প ২০২৬’ শীর্ষক একটি প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজি চৌমুহনি সংলগ্ন মন্ত্রীবাড়ি রোডের আয়কর ভবনের তৃতীয় তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র করদাতাদের বৈদেশিক সম্পদ সংক্রান্ত প্রকাশ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। এবিষয়ে আয়কর দপ্তরের এক আধিকারিক জানান, বিদেশে থাকা বিভিন্ন পেশার ভারতীয় নাগরিকরা সেখানে থাকাকালীন যেসমস্ত সম্পত্তি ক্রয় করেন অনেক সময় সেগুলি প্রকাশ করতে ভুলে যান। তাই সরকার লক্ষ্য নিয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে তাদের কর যাতে যথাযথভাবে সংগৃহীত করা যায়। এতে আমাদের অর্থনীতির ভিত্তি আরো মজবুত হবে।

Related posts

পুরভোটের প্রচারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা ও রোড শো

পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা

রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ জেলা স্তরের পর্যালোচনা বৈঠক