আগরতলা পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর পদযাত্রা

আগরতলা, ২০ নভেম্বর:- আগরতলা পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিপ্রা শিলের সমর্থনে পদযাত্রা। এইদিনের পদ যাত্রায় পা মেলান মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ডল সভানেত্রী এবং মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যান্যরা। এইদিন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধিন ৪ টি ওয়ার্ডে পথযাত্রা সম্পূর্ণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগরতলা পুর নিগমের ৪২ নং ওয়ার্ডে এইদিন পদযাত্রা সংগঠিত করা হয়েছে। পদ যাত্রায় শতশত মানুষ সামিল হয়েছে। আগরতলা পুর নিগমের ৮ টি ওয়ার্ড রয়েছে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধিন। এই ৮ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী জয়ী হবে। কারণ বিগত ৫ বছর আগরতলা পুর নিগম এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে বিরোধীদের কাছে কোন ইস্যু নেই। রাজ্যের জনগণ ওয়াকিবহাল। রাজ্যের জনগণ সচেতন। মন্ত্রী সুশান্ত চৌধুরী এইদিন সকলের প্রতি আহ্বান জানান বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য।

Related posts

পুরভোটের প্রচারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা ও রোড শো

পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা

রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ জেলা স্তরের পর্যালোচনা বৈঠক