সাব্রুম থানা এলাকায় গৃহবধূ গণ ধর্ষণের ঘটনায় ধৃত এক বিজেপি নেতা, পলাতক অপর অভিযুক্ত

সাব্রুম, ২১ নভেম্বর:- সাব্রুম মহকুমার নলুয়া এলাকায় ৯ নভেম্বর এক বধূ গণ ধর্ষণ হওয়ার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক অপর অভিযুক্ত। সাব্রুম থানার ওসি জানান সামাজিক মাধ্যমে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সাব্রুম থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ রিমান্ড শেষে শনিবার তাকে পুনঃরায় আদালতে সোপর্দ করা হয়েছে। কিন্তু এই ঘটনায় যুক্ত অপর অভিযুক্ত এখনো পলাতক। পলাতক অভিযুক্তর সন্ধানে তল্লাসি জারি রেখেছে পুলিশ।

Related posts

মানুষের সঙ্গে প্রতারনা করে ২০১৮ সালে সরকার দখল করেছে বর্তমান শাসক দলঃমানিক সরকার

পৌর নিগমের নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস মুখপত্র প্রবীর চক্রবর্তী

সুষ্ঠু ও অবাধ করার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সচিবের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন