দীর্ঘ কমিউনিস্ট শাসনের হাত থেকে রাজবাসীকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রীঃমুখ্যমন্ত্রী

বিশালগড় , ২১ নভেম্বর: – বিশালগড় পুর পরিষদের à§§à§« টি আসনের মধ্যে দুইটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি। বাকি à§§à§© টি আসনে নির্বাচন হবে। এই à§§à§© টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে নির্বাচনী জনসভা এবং রোড শো করলেন মুখ্যমন্ত্রী। বিশালগড়ের অফিস টিলায় হয় নির্বাচনী জনসভা। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন ২ ডিসেম্বর পুর ও নগর নির্বাচনের ফলাফল কি হবে তা সকলের জানা। বিশালগড়ের ঘটনা সম্পর্কে সকলে জানে। কি ভাবে পরিমল সাহাকে হত্যা করা হয়েছে তা সকলের জানা। শুধুমাত্র বিশালগড়ে নয় বাম আমলে সর্বত্র বিরোধী দলের কর্মীদের খুন করা হয়েছে। দীর্ঘ কমিউনিস্ট শাসনের হাত থেকে রাজবাসীকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও সন্ত্রাস করে দীর্ঘ দিন ক্ষমতায় টিকে ছিল কমিউনিস্টরা। কমিউনিস্টরা গণতন্ত্র মানে না। লাশের উপর বসে তারা রাজত্ব করতো। নির্বাচনী জনসভা শেষে রোড শো করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মন্ডলের সভাপতি তপন দাস, সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি বিপ্লব চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা।

Related posts

জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক কর্মশালা

আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে পশ্চিম থানা এলাকায় পুলিশের ফ্ল্যাগ মার্চ।

বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটে নিঃমুখ্যমন্ত্রী