পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিতঃতুষার কান্তি ভট্টাচার্য

আগরতলা, ২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকি চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার ৩৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যর। সোমবার তুষার কান্তি ভট্টাচার্য ১৬ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। এবং গণদেবতাদের নিকট বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এইদিন তুষার কান্তি ভট্টাচার্যর সাথে ছিলেন ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী সহ বিজেপি কর্মী সমর্থকরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে তুষার কান্তি ভট্টাচার্য জানান পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চেয়েছেন।

Related posts

পুর নিগমের ২৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ

বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্যঃমুখ্যমন্ত্রী

বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আগরতলা শহরে বাইক র‍্যালি