উদয়পুরের আক্রান্ত সিপিআইএম কর্মীর বাড়িতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

উদয়পুর, ২৩ নভেম্বর:- উদয়পুরের ছাতারিয়ায় সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ। সোমবার আক্রান্ত দলীয় কর্মী রঞ্জন মজুমদারের বাড়িতে ছুটে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জানা যায় ২১ নভেম্বর গভীর রাতে একদল দুষ্কৃতি রঞ্জন মজুমদারের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করে। এতে রঞ্জন মজুমদারের বাড়ির দরজা ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাধা কিশোর পুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। জিতেন চৌধুরী এইদিন রঞ্জন মজুমদারের ক্ষতিগ্রস্ত বাড়িটি সরজমিনে ঘুরে দেখেন। এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। জিতেন্দ্র চৌধুরী জানান দলীয় কর্মী রঞ্জন মজুমদার উদয়পুর পুর পরিষদের ইলেকশন ডিউটি ভোটে পোলিং এজেন্ট ছিল। এই অপরাধে তার বাড়িতে হামলা চালিয়েছে এলাকার গ্রাম প্রধানের নেতৃত্বে এক দল দুষ্কৃতি। প্রথমে রঞ্জন মজুমদারের বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তারপর তার বাড়িতে হামলা চালানো হয়েছে।

Related posts

আমবাসায় কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান আশিস কুমার সাহা

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড অমরপুরের থাকছড়া এসবি স্কুলে

রাজ্যের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার অস্ত্র পুর নির্বাচনঃমানিক সরকার