রাধামাধব মন্দিরের ২২৮তম মহারাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়

আগরতলা, ২৪ নভেম্বর:-  আগরতলা রাধানগর স্থিত শ্রী শ্রী রাধা-মাধব মন্দিরে ২২৮তম মহারাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে উৎসবমুখর হয়ে ওঠে গোটা রামনগর এলাকা। প্রত্যেক বছরই এই দিনটিতে রাস পূর্ণিমা উপলক্ষে মেলাও অনুষ্ঠিত হয়।
রাধা-মাধব মণিপুরী যুব সমাজ কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের (আইসিএ) সহযোগিতায় প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাধা-কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
২২৮ বছরের ঐতিহ্যবাহী এই মহারাস পূর্ণিমা উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ভাবধারার পাশাপাশি মণিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা হয়।

Related posts

পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ড রত্না দত্তের হয়ে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা

নেপালের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা ভারতের, মোদী-বলেন্দ্র বৈঠকে জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক

পুর ও নগর নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট পড়েছে ৩ হাজার ৯২৯ টিঃঅনুরাগ সেন