সংবিধানকে রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস দেশ জুড়ে লড়াই চালিয়ে যাবেঃআশিস কুমার সাহা

আগরতলা, ২৬ নভেম্বর:- ১১ তম সংবিধান দিবসকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করলো প্রদেশ কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডঃ বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের অন্যান্য নেতা কর্মীরা। পাশাপাশি এইদিন জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান অন্যান্য বছরের ন্যায় এই বছরও সংবিধান দিবসটিকে পালন করা হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস এইদিনটিকে সংবিধান রক্ষা দিবস হিসাবে পালন করছে। কারণ সংবিধানকে পাল্টে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক দল বিজেপি। তাই সংবিধানকে রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস দেশ জুড়ে লড়াই চালিয়ে যাবে।

Related posts

এমবিবি কলেজে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হল সংবিধান দিবস

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু

পুর নির্বাচনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশনঃপি.কে চক্রবর্তী