আগরতলা পুর নিগমের একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন জেলা নির্বাচনী আধিকারিকের ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২৬ নভেম্বর:- আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরের কিছু সময় পর ইভিএম সহ ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যায়। এইদিন সন্ধ্যায় পোলিং স্টেশন গুলির নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এক যোগে পোলিং স্টেশন গুলি পরিদর্শন করেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার সহ জেলার পুলিশ সুপার নমিত পাঠক। একাধিক পোলিং স্টেশন ঘুরে দেখার পর জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার জানান পোলিং স্টেশনে গিয়ে ভোট কর্মীদের সাথে কথা বলেছেন। ভোট কর্মীরা তাদের কাজ শুরু করে দিয়েছে। স্পর্শকাতর এলাকা গুলি চিহ্নিত করা হয়েছে। সেই এলাকা গুলির প্রতি নজর দারি চালানো হচ্ছে। ভুয়া ভোটার চিহ্নিত করণের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন ভুয়া ভোটার ধরা পড়লে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাঁটা তারের ঐ পারে থাকা কিছু পরিবার রয়েছে। তারাও যেন ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ সুপার জানান আগরতলা শহরে মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পোলিং স্টেশনের নিরাপত্তার পাশাপাশি ত্রি –স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে কুইক রেসপন্স টিম রয়েছে। ভোট কেন্দ্র গুলিকে অতি স্পর্শ কাতর, স্পর্শ কাতর ও সাধারণ ক্যাটাগরি এই তিন ভাগে ভাগ করা হয়েছে। অতি স্পর্শ কাতর ও স্পর্শ কাতর ভোট কেন্দ্র গুলিতে টিএসআর, আর সাধারণ ভোট কেন্দ্র গুলিতে ত্রিপুরা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

Related posts

মেয়র দীপক মজুমদারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের

খুমুলুঙে পিআইবি-র উদ্যোগে অনুষ্ঠিত হল মিডিয়া কর্মশালা

মোহনপুর মহকুমার লেম্বুছড়ায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অস্বাভাবিক মৃত্যু এক ছাত্র-র