বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, পান্ডবপুরে মশাল রেলি ও বিশেষ কর্মসূচি

আগরতলা : আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস (International Day for the Elimination of Child, Early and Forced Marriage) উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। বিতান অর্গানাইজেশন এবং পান্ডবপুর ও ফুলতলী গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পান্ডবপুর ময়দানে এক সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি মশাল রেলির আয়োজন করা হয়।

 

এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শিখা রায়, ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সম্পা সরকার এবং পশ্চিম ত্রিপুরার ডিসিপিও শ্রী সোমনাথ গন চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে প্রায় চার শতাধিক নারী নেত্রী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বসহায়ক দলের সদস্যারাও উপস্থিত ছিলেন। বাল্যবিবাহের কুফল, শিশুদের অধিকার, নারী ও কন্যাশিশুর সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা নিয়ে সচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

 

বিতান অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সংহিতা বাড়রী এবং ফিল্ড অ্যাসোসিয়েট সুমন পাল ও শর্মিলা চৌধুরী।

 

মশাল রেলির মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Related posts

Police sent 27 Bangladeshi nationals living illegally in Gurugram back by train

INDIA bloc demands no increase in Lok Sabha seats and wants women’s reservation within the existing seats

Indian Government plans to increase Lok Sabha seats by 50% for every state, raising the total strength to 850