ধলাই জেলার ছৈলেংটা বাজারে অটোর ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু জিবি হাসপাতালে

ছৈলেংটা, ২৮ নম্বভের:- অটো গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ধলাই জেলার ছৈলেংটা এলাকায়। মৃত ব্যক্তির নাম উত্তম ঘোষ। জানা যায় ১৯ নভেম্বর ছৈলেংটা বাজারে অটো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন উত্তম ঘোষ। সাথে সাথে ওনাকে নিয়ে যাওয়া হয় ছৈলেংটা হাসপাতালে। সেখান থেকে ওনাকে রেফার করে দেওয়া হয় কুলাই জেলা হাসপাতালে। কুলাই জেলা হাসপাতাল থেকে পরবর্তী সময় ওনাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা চলার পর শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন উত্তম ঘোষ। শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

বিরোধী দলনেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল

২০২১ সালের পুর ও নগর নির্বাচনের তুলনায় এইবার ভোট কিছুটা কম পড়েছেঃপি.কে চক্রবর্তী

২৯ নভেম্বর থেকে লেইক চৌমুহনী বাজারে শুরু শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন