দলীয় কর্মীদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন বিধায়ক দীপক মজুমদার

আগরতলা, ২৯ নভেম্বর:- প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন বিধায়ক দীপক মজুমদার। রবিবার ছিল প্রধানমন্ত্রীর ১৪০ তম মন কি বাত অনুষ্ঠান। এইদিন রামনগর মণ্ডল কার্যালয়ে বসে দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন দীপক মজুমদার। সাথে ছিলেন রাজ্যের মন কি বাত ইনচার্জ রতন ঘোষ সহ অন্যান্যরা। রাজ্যের মন কি বাত ইনচার্জ রতন ঘোষ জানান ভারতবর্ষের মধ্যে বুথ ভিত্তিক মন কি বাত শ্রবণে ত্রিপুরা রাজ্য এক নাম্বারে রয়েছে। পাশাপাশি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বলা কথা মন কি বাত রাজ্যের কেউই শুনে না, তার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন শুধু বিজেপি কর্মীরাই নয় সমাজের প্রতিটা অংশের মানুষ মন কি বাত শ্রবন করেন। অরাজনৈতিক এই বার্তালাপে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Related posts

বিবার থেকে আগরতলায় শুরু হলো যুব আপদা মিত্রর প্রশিক্ষণ শিবির

সীমানা পুনর্নির্ধারণ বিলকে পরাজিত করার জন্য Dravida Munnetra Kazhagam (DMK) স্ট্যালিনের প্রতি রাহুল গান্ধীর আহ্বান

সীমানা পুনর্নির্ধারণ বিলের (Delimitation Bill) বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিরোধী দলগুলোর প্রতি সিজেপি (CJP)-র আহ্বান CJP সহ-আহ্বায়ক সৌরভ দাস