সিমানা পুনঃনির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিল পাশ হলে ভারতের ভালো হবেঃসাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৯ নভেম্বর:- সিমানা পুনঃনির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিল সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই অধিবেশনকে সামনে রেখে রবিবার দিল্লি পাড়ি দিলেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য। দিল্লি যাওয়ার পূর্বে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান সিমানা পুনঃনির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিল এইবারের অধিবেশনে পাশ হয়ে যাবে। এতে আগামিদিনে ভারতবর্ষের জন্য ভালো হবে। সিমানা পুনঃনির্ধারণ দীর্ঘ দিন ধরে প্রয়োজন ছিল। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। সংসদে বিলটি পেশ করা হবে। সংসদে বিলটি পাশের পর রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। তারপর এই আইন কার্যকর করা হবে।

Related posts

INDIA Alliance makes a last-ditch effort to stop Modi and Shah against proposed Delimitation Bill

দলীয় কর্মীদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন বাধারঘাটের বিধায়িকা মিনারাণী সরকার

রাজধানীর আস্তাবল ব্রিজ সংলগ্ন স্থানে যান দুর্ঘটনায় আহত হলো এক স্কুটি ও টমটম চালক