মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হল জাতীর জনকের মর্মর মূর্তি

আগরতলা : মহাত্মা গান্ধীর মার্গ দর্শনেই কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন জাতীয় শিক্ষা নীতির প্রসঙ্গ টেনে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করে একথা বলেন ডাঃ মানিক সাহা। রাজধানীর যোগেন্দ্রনগর রেন্টার্স সোসাইটিতে বসানো হয় মহাত্মা গান্ধীর মূর্তি। মহাত্মা রিসার্চ ফাউন্ডেশন সেই মূর্তি বসায়। শুক্রবার সেখানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনকের মূর্তি বসানো হয়। এলাকার নারী- পুরুষ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পরিবহণ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আইন সচিব, এডভোকেট জেনারেল, মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। এদিন সংস্থার তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানও করা হয়। চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংস্থার তরফে সেখানে কমিউনিটি হল সহ সাজিয়ে তোলার বিষয়টি উত্থাপন করা হয়। এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার চায় সামাজিক উন্নয়ন। আগামী বিষয়টি দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা