দ্রুত ষষ্ঠ সেমিস্টারের ফল প্রকাশের দাবি

আগরতলা : অতি সত্ত্বর ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ করার দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অনেক দিন আগেই ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের অধীন সাধারণ ডিগ্রি কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযোগ এখনও ফলাফল প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ফলে অসুবিধার সম্মুখীন হতে পারেন পড়ুয়ারা। তাই দ্রুত ফল প্রকাশের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিল সংগঠন। এদিন এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় উপাচার্য-র কাছে ফল প্রকাশের জন্য। দ্রুত ফল প্রকাশ করা নাহলে আগামী দিনে বি এড সহ অন্য কোর্স করতে গিয়ে সমস্যা হতে পারে পড়ুয়াদের। এখন দেখার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত দ্রুত ফল প্রকাশ করে।

 

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি