সুষ্ঠু ভাবে দ্রুত প্রক্রিয়া শেষ করার দাবি

আগরতলা : ২০২২ সালের জুলাই মাসে ফায়ার ম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ৩২৫ টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর পরে আবেদনকারীদের শারীরিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়। পৃথক পৃথক ভাবে আট জেলায় চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে এসব শেষ করা হয়। কিন্তু মেধা তালিকা প্রকাশ ভাইভা এখনও বাকি রয়েছে। তাই দ্রুত এসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের উপ-অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার শিক্ষিত বেকাররা এসে দেখা করেন আগরতলা ফায়ার স্টেশনে এসে উপ- অধিকর্তার সঙ্গে। তারা জানান এক বছর হতে চললেও প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে কেন এই চাকরি প্রক্রিয়া জে আর বি টির মতো দেরি হচ্ছে তা জানা যায়নি।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী