হাওড়ার জল বেড়ে প্লাবিত দক্ষিন চন্দ্রপুর শ্রীলঙ্কাবস্তী

আগরতলা : প্রবল বর্ষণে বেড়ে গেছে হাওড়া নদীর জল স্তর। জল বেড়ে যাওয়ায় নদীর আশপাশ এলাকা জল মগ্ন হয়ে গেছে। শনিবারের বর্ষণে নদীর জল বেড়ে গেছে। তাই প্রতি বছরের অভিজ্ঞতায় রাজধানীর দক্ষিন চন্দ্রপুর শ্রী লঙ্কা বস্তী এলাকার লোকজন অনেকেই ঘরের জিনিস পত্র বেঁধে ফেলেন। তাদের আশংকা সত্যি হয়ে প্লাবিত হয় আশাপাশ জমি । পড়ায় ২০-২৫ জনের বাড়ি ঘরে ঢুকে যায় জল। অনেকের বাড়িতে হাঁটু সমান জল উঠে। ঘরেও প্রবেশ করে জল। চারিদিকে শুধু জল আর জল। বাধ্য হয়ে বাড়ি ঘর ছেড়ে সন্তানদের নিয়ে চন্দ্রপুর এস বি স্কুলে আশ্রয় নিয়েছেন। তবে রবিবার নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে জল কমছে। স্থানীয়দের অভিযোগ রবিবার সকালে জল মগ্ন এলাকা হলেও প্রশাসনের লোকজনের দেখা মিলেনি এলাকায়।

Related posts

সীমানা পুনর্নির্ধারণ বিলকে পরাজিত করার জন্য Dravida Munnetra Kazhagam (DMK) স্ট্যালিনের প্রতি রাহুল গান্ধীর আহ্বান

সীমানা পুনর্নির্ধারণ বিলের (Delimitation Bill) বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিরোধী দলগুলোর প্রতি সিজেপি (CJP)-র আহ্বান CJP সহ-আহ্বায়ক সৌরভ দাস

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি