জয় দিয়ে লিগ শেষ করলো জুয়েলস

  1. আগরতলা : লালবাহাদুর ব্যায়ামাগারকে হারিয়ে লিগ শেষ করলো জুয়েলস এসোসিয়েশন।এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় সোমবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও জুয়েলস এসোসিয়েশন। লালবাহাদুর ব্যায়ামাগাকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে লিগ শেষ করলো জুয়েলস্ অ্যাসোসিয়েশন। লিগে জুয়েলস্ অ্যাসোসিয়েশন ৮ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে। ম্যাচে লালবাহাদুরের বিরুদ্ধে জুয়েলস্ অ্যাসোসিয়েশন এর গোল ৩ টি করেন খেলার ৩৬,৬৬ ও ৭৫ মিনিটে যথাক্রমে বিলাস দেববর্মা, লালবেনজা ডারলং, ও অরুন তামাং। অন্যদিকে লালবাহাদুর ক্লাবের হয়ে গোল দুটি করেন খেলার ৫৬ মিনিটে অব্রন হরি জমাতিয়া ও ৫৯ মিনিটে জন জমাতিয়া।

Related posts

ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে শুরু হল ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী