শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

আগরতলা : বিভিন্ন দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল এ আই ডি এস ও। সোমবার সংগঠনের তরফে শিক্ষাভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার। তিনি বলেন, অত্যধিক হারে ফি বৃদ্ধির ফলে পড়ুয়া- অভিভাবকরা চিন্তিত। ছাত্র-ছাত্রীদের লেখাপড়া অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে অবিলম্বে এম বি বি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি এবং সেলফ ফিনান্সিং কোর্স বাতিল, বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে ডেভেলপমেন্টের নামে কোনরকম ফি না নেওয়া, শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি,প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করা।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা